অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সিতাই ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থী সঙ্গীতা রায় ও অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে কোচবিহারের এবিএন শীল কলেজ গ্রাউন্ড থেকে পুরাতন পোস্ট অফিস মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূল সেনাপতি৷
Sponsored

দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন উত্তরের কোচবিহারে (Coochbehar) প্রথমে রোড শো করেন তিনি। রোড শো শেষে রথ সভাও করেন তিনি। অভিষেক আবেগে ভাসে কোচবিহারের রাস্তা।
এদিন হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে রোড শো করেন অভিষেক (Abhishek Banerjee)। কখনও হাত নেড়ে, কখন হাত জোড় করে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন তিনি। অভিষেকের সঙ্গে হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন উপস্থিত জনতা। তৃণমূলের প্রতীক, বেলুন, ব্যানার, ফেস্টুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী-সর্মথকরা।
দলীয় প্রার্থীদের সমর্থনে সেখানেই রোড শো করছেন অভিষেক, প্রতিটি জায়গাতেই জনপ্লাবন। এখানেও তার ব্যতিক্রম হল না। জনতার উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড় উপচে পড়ে। গাড়ি থেকে গোলাপফুলের পাপড়ি ছুড়ে দেন অভিষেক।
কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
1h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
4h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
5h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
23h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
