জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও (School)। ১২৪৪৫ শূন্যপদে নিয়োগের জন্য মেধাতালিকায় থাকা সব শিক্ষকদের কাউন্সেলিং করে স্কুল বাছাই পর্ব সম্পূর্ণ হতে কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
Sponsored

আগামী ২১ জানুয়ারির মধ্যেই প্রকাশিত হবে একাদশ-দ্বাদশের শিক্ষক (Teacher) নিয়োগের মেধাতালিকা। তারপর নবম-দশমের তথ্য যাচাই পর্ব শুরু হবে। বিকাশ ভবন সূত্রে খবর, মেধাতালিকা প্রকাশের পর সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ২৭ জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু হচ্ছে না। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই শেষ হয়েছে গত ৪ ডিসেম্বর ২০২৫। সে সময়ই ৩৫টি বিষয় নথি যাচাই প্রার্থীদের। সেখানে প্রায় ২০ হাজারের বেশি প্রার্থীরা ডাক পেয়েছেন।
Sponsored

আগামী ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে। SSC সূত্রে খবর, রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে সবুজ সঙ্কেত পেলেই ১২,৪৪৫ শূন্যপদের জন্য প্যানেল প্রকাশ করা হবে।
Sponsored

দিন কয়েক আগে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করে এসএসসি। প্রার্থীদের তথ্য যাচাই হয় গত ৩০ ডিসেম্বর। সেখানে ৭৮ জন উপস্থিত ছিলেন এবং তার মধ্যে থেকে ৪৯ জন ইন্টারভিউ দিয়েছেন গত ৮ জানুয়ারি।
আরও খবর: আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি
Sponsored

গত বছর ৭ নভেম্বর প্রকাশিত হয়েছে এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। গত বছর ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
