সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত (Court)। বয়ানে একাধিক অসঙ্গতি, তথ্য গোপনের অভিযোগ তুলেছেন ইডি আধিকারিকরা। সেই কারণে তাঁকে হেফাজতে রেখে জেরা করতে চান ইডি আধিকারিকরা। ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
Sponsored

ম্যারাথন জেরার পরে সোমবার রাতে প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগেও মে মাসে একবার হাজিরা দিয়েছিলেন সুজিত। ইডি সূত্রের দাবি, তদন্তের অগ্রগতির স্বার্থে তাঁর বয়ানে কিছু তথ্যের স্পষ্টতা প্রয়োজন ছিল। তবে দীর্ঘ সময় কথা বলার পর তাঁর বক্তব্যে বেশ কিছু অমিল খুঁজে পান আধিকারিকরা। অসহযোগিতার অভিযোগ তুলে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতারের পথেই হাঁটে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে দক্ষিণ দমদম পুরসভার নাম বারবার সামনে এসেছে। সেই সময়কার উপ-পুরপ্রধান হিসেবে সুজিত বসুর দায়বদ্ধতা ঠিক কতটা ছিল, তা নিয়েই মূলত প্রশ্ন তুলছেন তদন্তকারীরা।
মঙ্গলবার সকালে সুজিতকে বিধাননগর মহকুমা হাসপাতালে (Hospital) শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর সুজিতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সুজিতকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে রেখে জেরার আবেদন আদালতে জানান ইডি আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। তাদের দাবি করা হয়, পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের কাছে থেকে যে ডিজিটাল তথ্য পাওয়া গিয়েছে তা অনুযায়ী একাধিক চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছেন সুজিত। তাঁর এবং পরিবারের ব্যঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকা জমার হিসাব পেয়েছে ইডি। প্রাক্তন দমকলমন্ত্রীর একটি রেস্তরাঁ রয়েছে। সেটি করোনাকালে বন্ধ ছিল। তা সত্ত্বেও আয় হয়েছে কোটি কোটি টাকা। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী জানান, যে নথির উপর ভিত্তি করে সুজিতকে গ্রেফতার করা হয়েছে সেটি ২০২২ থেকে ২৪-র মধ্যে পাওয়া গিয়েছে। তবে, আদালত সূত্রে খবর, একাধিক ব্যক্তির সঙ্গে টাকা লেনদেনের হদিশের কোনও আইনগত কারণ দেখাতে পারেননি সুজিতের আইনজীবী।
এরপরেই ইডির আইনজীবী বলেন, “সুজিত প্রভাবশালী ছিলেন। এখন উনি ছাড়া পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতেও পারেন। তাই তাঁকে হেফাজাতে চায় ইডি।” দুপক্ষের সাওয়াল-জবাবের পরে সুজিতকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
