কলকাতা ২৭°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনামরাজ্য

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক সৌজন্যে ঘাটতি পড়েনি। গুরুতর আহত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন সেই একসময়ের ভাবশিষ্য শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। বর্ষীয়ান বাম নেতার খবর ফোনে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Sponsored

Sranchi In Article

দেশের অন্য রাজ্য বিশেষত, উত্তরের রাজ্যগুলির থেকে বাংলার রাজনৈতিক পরিবেশ অনেকটাই আলদা রাজনীতিকদের রাজনৈতিক সৌজন্যের জন্য। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মত পার্থক্যের থেকে বেশি রাজনৈতিক তিক্ততা থেকে আসা অসৌজন্য বড্ড বেশি ভারাক্রান্ত করে তুলেছিল বাংলার রাজনৈতিক পরিবেশকে। সেই পরিস্থিতিতেও পূর্ববর্তী শাসকদল তৃণমূল কংগ্রেস অনেকাংশে রাজনৈতিক সৌজন্য ধরে রেখেছিল। যার সাক্ষী থেকেছে পিডিএস (PDS) নেতা সমীর পুততুণ্ডের মৃত্যুর পরে এই রাজ্য। এবার প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্যের অসুস্থতায় তাঁর খোঁজ নিয়ে সেই সৌজন্য ফিরিয়ে আনার চেষ্টা বিজেপি নেতৃত্বের।

শনিবার রাতে নিজের বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর আহত হন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে রবিবার সকালে সেখানে তাঁকে দেখতে যান বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। খোঁজ নেন অশোকের স্বাস্থ্যের। অশোক ভট্টাচার্য তাঁকে জানান, তাঁর স্ট্রোক হয়ে থাকতে পারে। আচমকাই তিনি চোখে অন্ধকার দেখে পড়ে যান। প্রাথমিক স্ক্যান করানো হয়েছে। তাতে কিছু ধরা পড়েনি। এমআরআই রিপোর্টের অপেক্ষা।

আরও পড়ুন : বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, প্রবীণ বামনেতার ডান চোখে কালসিটে। ডান গালে, কপালের বাম দিকে ও ডান হাতে ব্যান্ডেজ। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে ফোনে কথায় জানান তিনি চলতি মাসেই উত্তরবঙ্গে যাবেন। সেই সময় তিনি দেখা করবেন প্রবীণ বামনেতার সঙ্গে। অশোক ভট্টাচার্যও তাঁকে মুখ্যমন্ত্রিত্বের জন্য অভিনন্দন জানান হাসপাতালের বিছানা থেকে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →