প্রথম দফার ভোটের আগের দিন একের পরে এক সভার পর হাওড়ায় পদযাত্রা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় প্রার্থী রানা চট্টোপাধ্যায় (Rana Chatterjee) ও নন্দিতা চৌধুরীর (Nandita Chowdhury) সমর্থনে বুধবার এই পদযাত্রা করেন তৃণমূল সভানেত্রী। হাওড়ার (Howrah) শঙ্কর মঠ থেকে ক্যারি রোড পর্যন্ত পদযাত্রায় জনস্রোত রাস্তায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে উচ্ছ্বাস ও সমর্থনে স্থানীয়দের।
Sponsored

বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয় পদযাত্রা। শঙ্কর মঠ থেকে ক্যারি রোড পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাতে দেখা যায় প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে। ছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীও (Iman Chakraborty)। পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানুষ ফুল দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।
পদযাত্রার সময় বহু মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় জননেত্রীকে। দূর থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান স্থানীয়দের। এক খুদের থেকে ফুল নিতেও দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee)। সব মিলিয়ে নির্বাচনের আগে এই পদযাত্রা ঘিরে এলাকায় উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
1d ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1d ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago







