রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে রবিবার ঘরের মাঠে খেলতে নেমেছে চেন্নাই। এই ম্যাচ কার্যত বাঁচা লড়াইয়ের খেলা। এমন চাপের আবহেই সমর্থকদের কাছে রাজনৈতিক প্রতীক এড়িয়ে শুধুমাত্র ক্রিকেটের পরিবেশ বজায় রাখার আবেদন জানাল ফ্র্যাঞ্চাইজি।
Sponsored

রবিবার দ্রাবিড় ভূমে মুখ্যমন্ত্রী হিসাবে শথপ নিয়েছেন থালাপতি বিজয়। রাজ্যে পালাবদলের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সমর্থকদের উদ্দেশে সিএসকে (CSK) জানায়, স্টেডিয়ামে কোনও রাজনৈতিক পতাকা, ব্যানার বা পোস্টার যেন না থাকে। দলের বক্তব্য, ম্যাচের দিন যেন গোটা পরিবেশ শুধুই ক্রিকেটের জন্য থাকে।
বার্তায় লেখা হয়েছে, চলুন সবাই মিলে ক্রিকেট আর খেলার আনন্দ উপভোগ করি। আমাদের অনুরোধ, কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে যুক্ত পতাকা, ব্যানার বা পোস্টার স্টেডিয়ামে নিয়ে আসবেন না। ক্রিকেটকে উপভোগ করুন পুরো উৎসাহ আর আনন্দের সঙ্গে।
চিপকের মাঠে রাজনৈতিক প্রতীক ঘিরে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। এর আগেও বাঁশি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। চেন্নাই সমর্থকদের জনপ্রিয় স্লোগানের সঙ্গে বহুদিন ধরেই জড়িয়ে রয়েছে বাঁশির আওয়াজ। গ্যালারিতে বাঁশি বাজলেই তা চেন্নাই সমর্থকদের উন্মাদনার প্রতীক হিসেবে ধরা হয়। তবে সম্প্রতি সেই বাঁশিকেই একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকের সঙ্গে জড়িয়ে নানা আলোচনা শুরু হয়। পরে অবশ্য তামিলনাড়ু ক্রিকেট সংস্থা স্পষ্ট জানিয়ে দেয়, দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে বাঁশি নিষিদ্ধ করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেই কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে জানা যায়
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
