আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক ঘণ্টা আটকে পড়ে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। তিনি দমদমের বাসিন্দা। প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে। ছেলের হাত ভেঙে যাওয়ায় তাঁকে নিয়ে এদিন সকালে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রীও। ট্রমা কেয়ার (RG Kar Medical College Hospital Trauma Care Unit) বিল্ডিংয়ের পাঁচ তলায় লিফটে করে যাচ্ছিলেন। আচমকা লিফটটি উপরে ওঠার বদলে নীচে নেমে যায় এবং বেসমেন্টে চলে যায়। এরপরই মর্মান্তিক দুর্ঘটনা। লিফটে থাকা বাকি দুজনের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে টালা থানার পুলিশ (Tala Police Station)।
Sponsored

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা নাগাদ ট্রমা কেয়ারের সামনে খুব বেশি লোকজন ছিল না। ফলে ওখানেই আটকে পড়েন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। অনেকক্ষণ ধরে সাহায্যের জন্য ডাকাডাকি করতে থাকে পরিবার, কিন্তু কোনও ফল মেলেনি। এরপরই প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে থাকা লিফটে কেন অপারেটর নেই? ট্রমা কেয়ারের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে কেন এত অপব্যবস্থা?আরজি করে অভয়ার মৃত্যুর পর থেকেই আদালতের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে।তাও কী করে এই ঘটনা ঘটল? হাসপাতালের বর্তমান MSVP সপ্তর্ষি চট্টোপাধ্যায় (Saptarshi Chatterjee) বলেন, এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। লিফটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
