টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বিকেলে অনুশীলন শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে শোক জ্ঞাপন করেন মোহনবাগান কোচ, কোচিং স্টাফ, ফুটবলার ও মাঠে উপস্থিত ম্যানেজমেন্টের সদস্যরা। এরপর হয় পুরো দমে অনুশীলন। অথচ ক্লাবের অফিসিয়াল পেজ থেকে একটি শোকবার্তা পর্যন্ত প্রকাশ করা হয়নি। কোনো শ্রদ্ধাজ্ঞাপন নেই, কোনো সমবেদনা নেই এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেক সমর্থকরাই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন।
Sponsored

এই প্রসঙ্গে বিশ্ব বাংলা সংবাদকে সভাপতি দেবাশিস দত্ত(Debasish Dutta) বলেছেন, আমি খোঁজ নিয়ে দেখেছি একটা টুইট করা হয়েছিল, ফেসবুকে পোস্ট করা হয়নি। টুটু দাকে(Tutu Bose) শ্রদ্ধা জানাতে কাল যেভাবে মানুষ এসেছিলেন সেটাই প্রমাণ করে তাঁর জনপ্রিয়তা কতটা ছিল, মানুষ কতটা ভালোবাসত। একটা ফেসবুকে পোস্ট করে তাঁকে সম্মান জানানো যায় না। আমি কোম্পানির সঙ্গে কথা বলে জেনেছি, আগামী ডার্বিতে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করার জন্য ফেডারেশনকে চিঠি দেওয়া হচ্ছে। ফেডারেশন সেটা মেনেও নিয়েছে।
এদিকে, বাবাকে হারিয়ে আবেগপ্রবণ মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গতকাল আমার জীবনের অন্যতম কঠিন দিন ছিল। আমার মাথার ওপর শেষ ছাদটাও চলে গেল। আমি যেমন আমার বাবাকে হারালাম, কেউ হারালো তাঁর বন্ধু, অভিভাবক, আইকনকে। মানুষের চলে যাওয়াই চিরন্তন সত্যি। কিন্তু তাঁর শেষযাত্রায় যাঁরা পাশে থাকলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ঋণী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি ব্যাস্ততার মাঝে এসেছিলেন, সবরকম সাহায্যের হাত বাড়িয়েছেন। যারা ফোন করেছিলেন, তাঁরা সকলে কৃতজ্ঞতা জানবেন। দল মত নির্বিশেষে সবাই এক হয়ে গেলেন, বাবাইয়ের শেষযাত্রায়। গ্রেট মেন গো লাইক দিস। গ্রেট স্যালুট বাবাই। ইউ আর স্টিল দ্য গ্রেটেস্ট।

ডার্বির প্রস্তুতি শুরু লাল হলুদেরও। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল অনুশীলনের মাঝপথে গাড়ি করে বেরিয়ে যান গোলকিপার প্রভসুখন গিল। ডার্বির আয়োজক মোহনবাগান হলেও লভ্যাংশ ভাগ হবে দুই ম্যানেজমেন্টের মধ্যেই।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
