Site Logo

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

EBBS Desk·
শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা। বুধবার তাঁর দেহের ময়নাতদন্তের (postmortem) পরে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজ্য সরকারের তরফে পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য (last rites) বৃহস্পতিবার সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

Sponsored

Sranchi In Article

হিন্দুস্তান পার্কের স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের (Anik Dutta)। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরই দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ময়নাতদন্তের জন্য। বুধবারই সম্পন্ন হয় পরিচালকের দেহের ময়নাতদন্ত। এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) থেকে বিধায়ক ইন্দ্রনীল খান (Indranil Khan)।

পরিচালকের কন্যা ইতিমধ্যেই বিদেশ থেকে রওনা দিয়েছেন। তাঁর সম্মতিক্রমেই বৃহস্পতিবার সম্পন্ন হবে অনীক দত্তের শেষকৃত্য। ইতিমধ্যেই একটি সুইসাইড নোট ও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মৃত্যু রহস্যভেদে তৎপর কলকাতা পুলিশ। সুইসাইড নোটটি মেয়েকে উদ্দেশ্য করে লেখা, যেটি পাওয়া গিয়েছিল ছাদে একটি ম্যাগাজিনের মধ্যে। তবে সেখানে কাউকে দায়ী করা হয়নি।

আরও পড়ুন : অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

অন্যদিকে সিসিটিভি ফুটেজও প্রমাণ মিলেছে পরিচালক একাই ছাদে যান। মরণঝাঁপ দেওয়ার আগে নিজের পায়ের জুতো পর্যন্ত খুলে রাখেন। তাঁর ময়নাতদন্তের (postmeortem) যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে ছাদ থেকে পড়েই মৃত্যুর প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার তাঁর পরিবারের অনুমতিক্রমে বিকাল ৪.৩০ নাগাদ শুরু হবে তাঁর শেষযাত্রা। প্রথমে নন্দনে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। শেষে কেওড়াতলা মহাশ্মশানে হবে তাঁর শেষকৃত্য।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →