দিল্লি 'ধর্ষণের রাজধানী', আইনশৃঙ্খলা নিয়ে মোদি -শাহকে তোপ অভিষেকের

রাজধানীতে এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ার সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লিকে 'ধর্ষণের রাজধানী' বলে উল্লেখ করে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নির্ভয়া ট্র্যাজেডির মতোই, ট্র্যাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করে জীবিকা নির্বাহকারী ১১ বছর বয়সী এক নিষ্পাপ মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং অজ্ঞান অবস্থায় একটি জঙ্গলে ফেলে রাখা হয়। দিল্লি ভারতের ধর্ষণের রাজধানী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে।
গত ১১ জানুয়ারি প্রসাদ নগর এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল কিশোরী। সেই সময় একটি ই-রিক্সা দাঁড়ায়। চালক কিশোরীকে রিক্সায় বসতে বলে এবং জানায়, এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সব ফুল বিক্রি হয়ে যাবে। এফআইআরে উল্লেখ, এরপর অভিযুক্ত কিশোরীকে একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে কিশোরী সংজ্ঞাহীন হয়ে পড়লে অভিযুক্ত তাকে মৃত ভেবে পালিয়ে যায়। এই ঘটনার কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে বিজেপি সরকারকে কটাক্ষ করে অভিষেক লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিবর্তনের কথা বলেন। পরিবর্তন শুরু হওয়া উচিত বিজেপি শাসিত রাজ্য থেকেই। যে সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, শুদ্ধ বাতাস ও পানীয় জল দিতে পারে না, ভয়াবহ বিস্ফোরণ আটকাতে পারে না, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার অধিকার নেই।'
এখানেই শেষ নয়, বিজেপি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তাকেও কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলাতে দুর্ভাগ্যজনক কিছু ঘটলে সেটা নিয়ে রাজনীতি করতে কেন্দ্রীয় এজেন্সি আর জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা চলে আসেন। এবার দিল্লির ঘটনাতেও তাদের সেই তৎপরতা দেখা যাবে তো? এই বিষয়ে গদি মিডিয়াকেও টার্গেট করতে ছাড়েননি সাংসদ। লিখেছেন, ‘আশা করি, এ বার নিজেদের আইনরক্ষাকারী বলে দাবি করা বিজেপি নেতারা সুর চড়াবেন। আশা করি, দিল্লিতে একটি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানো হবে। আশা করি, জাতীয় মহিলা কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে। আশা করি, গদি মিডিয়া এই বিষয়ে পূর্ণাঙ্গ কভারেজ করবে।’ - - - - - - -Delhi holds on to its dubious distinction as the RAPE CAPITAL of India. In a harrowing echo of the Nirbhaya tragedy, an innocent 11-year-old girl, eking out a living by selling roses at traffic signals, was abducted, raped, and abandoned in an unconscious state in a forested…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 22, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
