রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও আইএসএল(ISL) এর সূচিতেও। আগামী ৩ মে আইএসএলের(ISL) মোহনবাগান , ইস্টবেঙ্গল ম্যাচের দিন ক্ষন নির্ধারিত হয়েছে। কিন্তু তারপরের দিনই বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা এই পরিস্থিতিতে ৩ মে যুবভারতীতে ডার্বি (Derby) হওয়া কার্যত অনিশ্চিত। কারণ পর্যাপ্ত পুলিশে নিরাপত্তা পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে সূচি বদল হতে পারে।
আপাতত দুটি পথ খোলা রয়েছে। এক ডার্বি অন্য রাজ্যে নিয়ে যাওয়া। এর আগেও ইস্ট মোহনের ম্যাচ হয়েছে ভুবনেশ্বরে। কলিঙ্গ স্টেডিয়ামে বিকল্প ভেন্যু হতে পারে। তবে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলই চাইবে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে বড় ম্যাচ খেলতে। এই পরিস্থিতিতে দ্বিতীয় অপশন দ্বিতীয়ত ডার্বির দিন পরিবর্তন করা। নির্বাচনকে গুরুত্ব দিয়েই ডার্বির দিন পিছিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে ১৭ মে হতে পারে এমন একটা সম্ভবনা আছে ।
ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলেও ।আপাতত ইডেনে তিনটি ম্যাচ দেওয়া হয়েছে। কিন্তু আইপিএলের সময় কলকাতায় কোন ম্যাচ সম্ভবত দিতে পারবে না বিসিসিআই। ফলের নাইটরা তাদের কটা হোম ম্যাচ ইডেনে খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored













