Site Logo

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

EBBS Desk·
বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট নিয়ে এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন। দীর্ঘদিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত। তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক সভা বা প্রচারে দেখা যেত তাঁকে। এবার এই তারকা সাংসদের কথায় মিলল ভিন্ন সুর।

Sponsored

Sranchi In Article

বাংলায় বিজেপি সরকারকে স্বাগত জানিয়েছেন দেব। তাঁর পোস্টে স্পষ্ট লিখেছেন, নতুন সরকারের কাছে তাঁর একটাই চাওয়া—শিল্পীদের স্বাধীনতা যেন বজায় থাকে। বিশেষ করে টলিউডের 'ব্যান' বা কাউকে কাজ করতে না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা যেন এবার বন্ধ হয়। আসলে গত কয়েক বছর ধরে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস-এর সঙ্গে দেবের একটা ঠান্ডা লড়াই চলছিল। কাজের নিয়ম বা পারমিশন নিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছিল তাঁর প্রোডাকশন হাউজকে। সেই পুরনো ক্ষোভ থেকেই দেব এবার সরাসরি 'বিভাজন আর নিষেধাজ্ঞার' রাজনীতি শেষ করার ডাক দিলেন তিনি। আরও পড়ুন: ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

রাজনীতির উর্ধ্বে উঠে সৌজন্য বজায় রেখে দেব জানিয়েছেন, মানুষের রায়ই শেষ কথা। তবে ঘাটালের সাংসদ হিসেবে তিনি একটি দাবিও পেশ করেছেন। বছরের পর বছর ধরে পড়ে থাকা 'ঘাটাল মাস্টার প্ল্যান' যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সে জন্য নতুন সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর মতে, মানুষের উন্নয়ন আর এলাকার ভাল করার কাজে কোনও দলবাজি থাকা উচিত নয়।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →