দেব-প্রসেনজিতের ঠান্ডা লড়াই, নীরবতা ভাঙলেন জিৎ! সাক্ষী স্ক্রিনিং কমিটির বৈঠক

মুখোমুখি দেব-জিৎ। সঙ্গে প্রসেনজিৎ টলিউড (Tollywood) শেষ কবে দেখেছিল মনে করা কঠিন। বুধবার ইমপার (Eastern India Motion Pictures Association) অফিসে স্ক্রিনিং কমিটির মিটিংয়ে এই দৃশ্য ধরা পড়ে। কিন্তু সূত্র বলছে, বিষয় যাই হোক না কেন, মধুরেণ সমাপয়েৎ হয়নি। কারণ এই তিনজনের ঠান্ডা লড়াই।
Sponsored

খোশ মেজাজেই বৈঠক হয়। এক টেবিল ঘিরে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), দেব (Dev)। হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের তারকরা। সঙ্গে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Priya Sengupta) এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)।
সবই চলছিল নিয়ম মতো। বৈঠক শেষে সাংসদ-অভিনেতা দেবকে (Dev) টলিউডের 'জ্যেষ্ঠপুত্র' বলেন, "তোর সঙ্গে তো দিদির (মুখ্যমন্ত্রীর) সঙ্গে ভালো যোগাযোগ। কথাবার্তা হয়। আমাদের স্ক্রিনিং কমিটির বিষয়টা ওঁকে জানাস।" উত্তরে সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যঙ্গ করে দেব নাকি বলেন, "হ্যাঁ এখন তো তোমার ছবি হিট হয়েছে, ‘পদ্মশ্রী-টদ্দশ্রী’ পেয়েছো- তোমার কথা তো শুনতেই হবে।" একটা জাতীয় সম্মান- যার জন্য প্রসেনজিৎকে দলমত নির্বিশেষে সবাই অভিনন্দন জানিয়েছেন- তাকে এইভাবে ব্যঙ্গ করায় হতভম্ব টলিউড। যথেষ্ট অপমানিত বোধ করেন সবার পরিচিত 'বুম্বাদা' চুপ করে বসে যান তিনি।
সূত্রের খবর, এর পর দেবকে উদ্দেশ্য করে জিৎ বলেন, "আমি তো কখনওই পুজোতে আসি না। এবার আসছি। তোর ছবির ঘোষণার অনেক আগেই আমি সেটা জানিয়েছিলাম। এই অবস্থায় তুই ছবি রিলিজের কথা জানাচ্ছিস। সবাইকে তো কিছু না কিছু ছাড়তে হবে। তুইও স্পেস দে"। এ কথার কোনও জবাব না দিয়ে উদ্ধত ভঙ্গিতে বৈঠক ছাড়েন দেব।
বাইরের সংবাদ মাধ্যম যখন তাঁকে স্ক্রিনিং কমিটির বাংলা সিনের ক্যালেন্ডার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন দেব বলেন, “অনেক বড় বড় মাথা আছে মিটিং নিয়ে বলার জন্য। ওঁরা বলবেন। আমার ছবির ক্যালেন্ডার বলে দিয়েছি। সেই অনুযায়ী আসছি।”
আরও খবর: মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির
স্ক্রিনিং কমিটি নিয়ে দ্বৈরথ মিটলেও, দেব-জিৎ-প্রসেনজিতের ঠান্ডা লড়াই কিন্তু মেটেনি; অন্তত বৈঠকে উপস্থিত টলিউড সেটাই মনে করছে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
