গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে গরুর দুধে সোনা কিংবা 'দেশি গরু মা', 'জার্সি গরু মাসিমা' বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার তাঁর দাবি, গরুকে আদর করলে মানুষের উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেশার) কমে যায়। গোমাতা সংক্রান্ত নিজের পুরনো সমস্ত মন্তব্যে অনড় থেকে মঙ্গলবার ফের একগুচ্ছ নতুন দাবি করেছেন তিনি। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে একটি 'চা-চক্রে' যোগ দেন মন্ত্রী। সেখানে গরুর উপকারিতা প্রসঙ্গে তিনি বলেন, "গরুকে আদর করলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।" আরও পড়ুন: পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের
Sponsored

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি গোবরের রোগ নিরাময় ক্ষমতা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। নিজের এক আত্মীয়ের অভিজ্ঞতার উদাহরণ টেনে মন্ত্রী দাবি করেন, "শরীরের ফোলা অংশে গরুর গোবর লাগানোর পর অসুখ কমে গিয়েছিল।" তবে দিলীপ ঘোষের এই রক্তচাপ কমার তত্ত্ব অবশ্য রাজনীতিতে নতুন নয়। এর আগে মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুরও হুবহু একই দাবি করে বলেছিলেন, গরুর পিঠে ও ঘাড়ে মালিশ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ২০১৯ সালে বর্ধমানের একটি জনসভা থেকে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, দেশি গরুর কুঁজে 'স্বর্ণনাড়ি' থাকে, যা সূর্যের আলো থেকে সোনা তৈরি করে। সেই কারণেই দেশি গরুর দুধে সোনার উপাদান বা হলুদ আভা পাওয়া যায়। পরবর্তীতে করোনাকালে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোমূত্র পানের পক্ষেও সওয়াল করেছিলেন তিনি।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
