ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতর তাঁদের কাঁধে। সেই দায়িত্ব পাওয়ার পর থেকে সোমবার থেকেই পঞ্চায়েক দফতরের (P&RD) আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন দিলীপ (Dilip Ghosh)। মঙ্গলবার বাকি দুই দফতরে গিয়ে জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
Sponsored

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পাশাপাশি কৃষি বিপণন দফতরের (Agriculture and Marketing Department) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার পঞ্চায়েত দফতরে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেছিলেন দিলীপ। মঙ্গলবার তিনি পৌঁছে যান খাদ্যভবনে কৃষি বিপণন দফতরে। আলোচনা হয় আলু বিপণন নিয়ে। তিনি জানান, আলুর (potato) ফলন এবার বেশি। রাজ্যের হিমঘরগুলি (cold storage) পুরো মাত্রায় ভরা। সেই পরিস্থিতিতে ভিন রাজ্যে আলু পাঠিয়ে কীভাবে আলু চাষিরা ন্যায্য দাম যাতে পান, তার ব্যবস্থা করা হবে। যাতে কোনওভাবে কৃষকদের অভাবী আলু বিক্রি না করতে হয়, তা দেখবে বর্তমান রাজ্য সরকার।
রাজ্যের ক্ষমতা ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকদের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথা জানান দিলীপ ঘোষ। তাঁর কথায়, রাজ্যে ৫১৭ টি হিমঘর (cold storage) রয়েছে। তাতে ৭৫ লক্ষ মেট্রিক টনের বেশি আলু সেখানে রয়েছে। তাই সেই আলুর বিক্রির ব্যবস্থা করে যাতে চাষিদের (potato farmers) ২ টাকা কিলো দরে আলু বিক্রি করতে না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন : ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু
পাশাপাশি মঙ্গলবারই তাঁর তৃতীয় দফতর প্রাণিসম্পদ বিকাশ দফতরেরও দায়িত্বভার গ্রহণ করেন দিলীপ। আবার পঞ্চায়েত দফতরেও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রীর দাবি, পঞ্চায়েত দফতরের কাজ কলকাতায় দফতরে বসে হবে না। তার জন্য গ্রামে গিয়ে পঞ্চায়েতে ঘুরে কাজ করতে হবে। সেই বার্তাই তিনি দফতরের শীর্ষ আধিকারিকদের দিয়েছেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
