Site Logo

ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

EBBS Desk·
ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

পরিবারের তরফ থেকেই অনিবার্য কারণে বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তের শেষযাত্রা বাতিল করা হয়েছিল। এবার স্ত্রী সন্ধি দত্ত ও মেয়ে রাই জানালেন শুক্রবার সেই অন্তিম যাত্রার আয়োজন করা হয়েছে। সকলের শ্রদ্ধা জানানোর জন্য নিউ থিয়েটার্সে (New Theaters-1) রাখা থাকবে তাঁর দেহ।

Sponsored

Sranchi In Article

ছাঁদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু 'অপরাজিত' পরিচালক অনীক দত্তের। মৃত্যুর কারণ আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এসেছে। পরিচালক অসুস্থতা জনিত অবসাদেও ছিলেন বলে পরিচিত মহলে প্রকাশ। তবে তিনদিন আগেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ অনীক দত্তর (Anik Dutta) এই পদক্ষেপে স্তম্ভিত সিনেমাপাড়া। রাজ্য সরকারের তরফে নন্দনে শেষ শ্রদ্ধার মাধ্যমে তাঁর অন্তিম যাত্রার (last rites) আয়োজন করা হয়েছিল। তবে পরিবারের অনুমতিক্রমে তা হবে বলেও জানিয়েছিলেন অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ।

পরিচালকের কন্যা রাই-এর উদ্দেশ্যে তিনি তাঁর সুইসাইড নোটটি লিখেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিনই শহরে ফিরেছেন তিনি। সোজা গিয়েছিলেন পিস ওয়ার্ল্ডে। তাঁর ইচ্ছাতেই শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে। স্ত্রী ও মেয়ের তরফ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১.৩০ থেকে ১২.৩০ পরিচালকের দেহ শায়িত থাকবে নিউ থিয়েটার্সের (New Theaters-1) তিন নম্বর ফ্লোরে। পরিচিত, অনুরাগীরা সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন।

আরও পড়ুন : অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

বর্তমানে তাঁর দেহ সংরক্ষিত রয়েছে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার শ্রদ্ধা জানানোর পরে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে তাঁর অন্তিম সংস্কার। সেক্ষেত্রে রাজ্য সরকারের পরিকল্পনা মতো নন্দনে শ্রদ্ধা জানানোর পর্বটি বাতিল হচ্ছে কি না, তা জানা যায়নি এখনও।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →