ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুটা হলেও আশার আলো টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়ে টলিউডের 'ব্যান কালচার' তুলে দেওয়ার ব্যাপারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) সময় দিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই সমাজমাধ্যমে পোস্ট করে ডিরেক্টরস গিল্ডের বড় পদক্ষেপের কথা জানালেন সুপারস্টার। প্রসেনজিতকে চিঠি পাঠিয়ে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছে 'ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’। তাহলে কি সত্যিই কাজে ফিরতে পারবেন অনির্বাণ-সহ নিষিদ্ধ হওয়া শিল্পীরা। এখনই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ FCTWEI সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।
Sponsored

গত ৭ এপ্রিল (মঙ্গলবার) রাহুলের (Rahul Arunoday Bandopadhyay) জন্য বিচারের দাবিতে যখন পুরো ইন্ডাস্ট্রি একজোট হয়েছিল, সেই সময় আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) আলোচনায় ‘নিষিদ্ধ’ শিল্পীদের কাজে ফেরানোর দাবি তোলেন অভিনেতা দেব (Dev)। স্বরূপ পাল্টা জানিয়ে ছিলেন, 'বলা সহজ কিন্তু করে দেখানো কঠিন। পরিচালকদের সংগঠনের করা মামলায় যেভাবে নিজেদের সঞ্চিত অর্থ খরচ করে কোর্টে লড়াই করতে হয়েছে কলাকুশলীদের সেই দায় কে নেবে?' জল্পনা বাড়তে থাকে সত্যিই কি 'বয়কট সংস্কৃতি' শেষ হতে চলেছে টলিউডে? ঠিক যখন মনে হচ্ছিল উত্তর অধরা তখনই পরিচালকদের গিল্ডের তরফে চিঠির মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে জানানো হয়েছে তাঁরা এই সমস্যা সমাধানের জন্য প্রস্তুত। খুশি জাহির করে দেব জানিয়েছেন, 'এই পদক্ষেপে আমি ব্যক্তিগতভাবে যে ভীষণ খুশি সে কথা অনস্বীকার্য। একইসঙ্গে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে আজ আমি গর্বিত।আশা করি এই পদক্ষেপ আমাদের মতো প্রতিটি শিল্পীর প্রগতিশীল ভবিষ্যৎ ও সুন্দর পরিবেশ গড়তে বিরাট ভূমিকা পালন করবে। ইন্ডাস্ট্রিতে শিল্পীকে নিষিদ্ধ করা সংস্কৃতি থেকে সরে এসে শক্তিশালী ও ঐক্যবদ্ধ শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাই।’
গিল্ডের সভাপতি সভাপতি শৈবাল মিত্র জানান, “আমরা চিঠি দিয়েছি। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমাধান খুঁজব। তবে ‘ব্যান’ উঠে গেল সেটা অখুনি নিশ্চিত করা যাচ্ছে না। একটা প্রক্রিয়া শুরু হল সেটা বলাই যায়। বাকিটা ফেডারেশনের উপর নির্ভর করছে। নিষদ্ধ বা ‘ব্যান’ বিষয়টার উত্থাপন কোথা থেকে সেটাই তো এখনও বুঝতে পারছি না।” ফেডারেশন সভাপতি স্বরূপকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমরা এখনও কোনও চিঠি পাইনি।ভবিষ্যতে কী হবে সেটা তো এখুনি বলা সম্ভব নয়।” সত্যিই কি স্টুডিও পাড়ায় স্বস্তি ফিরছে নাকি সবটাই সাময়িক সেটা বলা মুশকিল। তবে একটা অকালমৃত্যু এক ঝটকায় বড় পরিবর্তন এনে দিল বাংলা বিনোদন জগতে।

-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
7h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
8h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
8h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
10h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
10h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
10h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
12h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
13h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
