ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সেদিন ডিএ (DA), সপ্তম পে কমিশন-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, আর জি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন শুভেন্দু।
Sponsored

এদিন বসেছিল রাজ্যের নতুন মন্ত্রিসভার (Cabinet) প্রথম বৈঠক (Meeting)। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ইতিমধ্যে শপথ নেওয়া পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মন্ত্রিসভার ৬টি সিদ্ধান্তের কথাও জানান শুভেন্দু (Suvendu Adhikari)।
একই সঙ্গে রাজ্যের প্রাশসনিক প্রধান ঘোষণা করেন, দ্বিতীয় বৈঠকে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাষা-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি বলে প্রথম বৈঠকেই এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি- জানান মুখ্যমন্ত্রী।
আরও খবর: কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার
ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনায় স্বাভাবিক ভাবেই আশান্বিত সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বারবার মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম নির্দেশের পরে বকেয়া দেওয়ার ঘোষণা হলেও, এখনও সেই মতো ডিএ পাননি অধিকাংশ কর্মীচারীই। রাজ্যে পালাবদলের পর তাঁরা বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বলে আশাবাদী। সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠিত হলে কর্মীদের বেতনও বাড়বে। আগামী সোমবারের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হওয়া কথা মুখ্যমন্ত্রী জানাতেই আশায় রাজ্য সরকারি কর্মীরা।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
