বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম যে বাড়তে পারে এমন কথাই গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল। এবার সত্যি সত্যি দেখা গেল এক ধাক্কায় বেড়ে গেল রান্নার গ্যাসের দাম (domestic cylinder price hike) । গত কয়েক মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও এবারে সরাসরি মধ্যবিত্তের হেঁশেলে কোপ। সিলিন্ডার প্রতি ৬০ টাকা দাম বেড়ে ৭ মার্চ অর্থাৎ আজ শনিবার থেকে রান্নার গ্যাসের দাম হল ৯৩৯ টাকা।বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ১১৪.৫০ টাকা, অর্থাৎ নতুন দাম ১৯৯৯ টাকা।
Sponsored

কেন্দ্রের মোদি সরকার মুখে যতই সাধারণ মানুষের কথা পাশে থাকার কথা বলুক, বাস্তবে এই সরকার যে জনবিরোধী বারবার তার প্রমাণ মিলেছে। মোদি- শাহদের আমলে ১৪০ কোটি ভারতবাসীর উপর মূল্যবৃদ্ধির চাপ বেড়েই চলেছে। নিজেকে 'বিশ্বগুরু' বলে দাবি করা নরেন্দ্র মোদিকে রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার অনুমতি নিতে হয়েছে। আর এবার "পর্যাপ্ত জ্বালানি মজুত আছে তেল সংকট হবে না" কিংবা "গ্যাস ডেলিভারি নিয়ে চিন্তা নেই" বলতে থাকা কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় বাড়িয়ে দিল গৃহস্থালির গ্যাসের দাম। আগে যে গ্যাস সিলিন্ডার মিলত ৮৭৯ টাকায়, এবার সেই সিলিন্ডারের দাম পড়বে ৯৩৯ টাকা। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ডবল সিলিন্ডারের আবেদনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার সাধারণ মানুষকে একটা সিলিন্ডার কিনতে গেলেও প্রায় হাজার টাকার কাছাকাছি খরচ করতে হবে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
