আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায় গোটা বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে যে আমেরিকাও গা বাঁচিয়ে থাকতে পারছে না, স্পষ্ট ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারিতে। অন্যদিকে সোমবার ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য চুক্তি হতে চলেছে। তার আগেই হরমুজ (Strait of Hormuz) খোলা নিয়ে নতুন করে তৎপর মার্কিন রাষ্ট্রপতি। যদিও হুঁশিয়ারি ও অশান্তির পথ আদৌ সমাধান সূত্র বের করতে পারবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
Sponsored

নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ইরানকে (Iran) হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প (Donald Trump) লেখেন, ইরানের জন্য ঘড়ির কাঁটা টিকটিক করছে। ভালো হয় তারা সরে যাক, দ্রুত। নয়তো তাদের জন্য আর কিছু বাকি থাকবে না। সময়ের গুরুত্ব বুঝুক তারা।
Sponsored

আরও পড়ুন : মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩
Sponsored

যদিও ট্রাম্পের এই হুঁশিয়ারির পাল্টা কোনও বক্তব্য পেশ করেনি ইরান (Iran)। চুপ করে থেকে নিজেদের কাজ করে যাওয়ায় যে পথ সাম্প্রতিক সময়ে নিয়েছে ইরান, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারির প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। গুরুত্বপূর্ণ দেশগুলির সূচক সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে নিম্নমুখী হতে দেখা গিয়েছে। হরমুজ প্রণালী খুলতে গোটা বিশ্বের বাণিজ্য ব্যবস্থা যে শান্তির পথকেই ইঙ্গিত করছে, সোমবারের বাজার থেকে সেই ইঙ্গিতই স্পষ্ট। যদিও হরমুজ নিয়ে ইরান ও আমেরিকার দ্বন্দ্বের মধ্যেই গোটা বিশ্ব নতুন করে জ্বালানি সংকটে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
