এক্সিট পোল নিয়ে উচ্ছ্বসিত হবেন না: বঙ্গ বিজেপিকে 'দুষে' কী বার্তা তথাগতর

বিধানসভা ভোট (Elections 2026) মিটে যাওয়ার পরে এক্সিট পোলে যে ফলই দেখাক না কেন, তা নিয়ে উৎসাহিত হওয়ার কারণ দেখছেন না বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। বঙ্গ বিজেপি নেতৃত্বকে ফের কাঠগড়ায় তুলে কর্মীদের তথাগতর বার্তা, “পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না।“
দ্বিতীয়দফার ভোটগ্রহণের সময়সীমা পার হতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক্সিট পোল (Exit Poll) প্রকাশ হয়েছে। বেশিরভাগ মিডিয়াই এগিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে। তা দেখে বঙ্গ বিজেপি নেতৃত্ব যতই উৎফুল্ল হোন, পরিবর্তনের আশা নেই তথাগত রায়ের। অন্তত এমনটাই ইঙ্গিত তাঁর স্যোশাল মিডিয়া পোস্টে (Social Media Post)। একুশের বিধানসভা নির্বাচনের পরে এক্সিট পোলের উদাহরণ টেনে তিনি লেখেন, “২০২১-এর কথা ভুলবেন না।“ কারণ, সেবারও তৃণমূল সরকারের পতন ও বিপুল আসন নিয়ে বিজেপির ক্ষমতায় আসার পক্ষে ছিল এক্সিট পোল। কিন্তু বুথ ফেরত সমীক্ষার সব হিসেব উল্টে দিয়ে ২১৩টি আসন নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। ৭৭টি আসন ছিল বিজেপির ঝুলিতে। পরে পদ্ম ছেড়ে জোড়াফুলে বেশ কয়েকজন বিধায়ক চলে যাওয়ায়, সংখ্যাটা আরও বদলে যায়।
এবারও এক্সিট পোলে প্রত্যাবর্তন ও পরিবর্তন দুয়ের সম্ভাবনার কথা থাকলেও এক্সিট পোলে উচ্ছ্বসিত না হওয়ার বার্তা দিলেন বিজেপি প্রবীণ নেতা। নিজের স্যোশাল মিডিয়া পোস্টে তথাগত (Tathagata Roy) লেখেন, “পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না। ভোটগণনা এখনও বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমরা জানি না। কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে সেখানে বসে থাকে। কোথাও যেন না যায়। ২০২১-এর কথা ভুলবেন না। যে শিম্পাঞ্জির উপর পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব ন্যস্ত ছিল, সে বেলা সাড়ে বারোটার সময় আত্মসমর্পণ করে, ’মমতাজী কে প্রতি শুভকামনা হ্যায়’ বলে রাজ্য ছেড়ে পালায়।“
‘কামিনীকাঞ্চন’ থেকে শুরু করে বঙ্গবিজেপি নেতৃত্বের দক্ষতা- সব কিছু নিয়েই এর আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন তথাগত। এবার এক্সিট পোল নিয়ে তাঁর পোস্টে ফের পদ্মশিবিরকেই খোঁচা। - - - - - -পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না। ভোটগণনা এখনো বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমরা জানি না। কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে সেখানে বসে থাকে । কোথাও যেন না যায়। ২০২১-এর…
— Tathagata Roy (@tathagata2) April 30, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
11h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
14h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
