ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে ঘোষণা হল ডুরান্ডের (Durand Cup)দিনক্ষন। চলতি মরশুমে ডুরান্ড কাপ দিয়েই নতুন ক্যালেন্ডারের সূচনা হচ্ছে ভারতীয় ফুটবলে।
Sponsored

আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণ, যার ফাইনাল হবে ২৩ আগস্ট। ২৪ টি দল নিয়ে পাঁচটি শহরে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ এবারের ডুরান্ডের ম্যাচগুলি হবে কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা-মুন্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লুম্পাক স্টেডিয়াম ও শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
Sponsored

অসন্ন ডুরান্ড কাপের গ্রুপ 'এ'-তে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি। লাল-হলুদের প্রতিপক্ষ হিসেবে একই গ্রুপে রয়েছে নামধারি এফসি, সাউথ ইউনাইটেড এফসি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি। গ্রুপ 'এ' এবং গ্রুপ 'বি'-র সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়, ফলে ঘরের মাঠের সমর্থন নিয়ে ডুরান্ড অভিযান শুরু করবে মশাল বাহিনী।
Sponsored

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের দুটি গ্রুপ। যেহেতু সুরুচি সংঘ, শ্রীভূমি ও ডায়মন্ড হারবার এফসি আইএফএ-কে সরকারি ভাবে কিছু জানায়নি, তাই এই তিন দলকে রেখেই গ্রুপ বিন্যাস করেছে আইএফএ। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে থাকছে.
. এবারের কলকাতা লিগে প্রথম একাদশে ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয় করা হল। গ্রুপ এ তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল,ইউনাইটেড স্পোর্টস, মেসারার্স, কালীঘাট, রেলওয়ে, কাস্টমস, পাঠচক্র, জর্জ, বিধাননগর,ভবানীপুর।
Sponsored

আইএসএল শুরু হওয়ার কথা ৪ সেপ্টেম্বর ৷ শেষ হবে আগামী বছর ১১ এপ্রিল ৷ মরশুমের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ৷ যা ২০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১০ মে ।
Sponsored

কে মোহনবাগান সুপার জায়ান্টও দল গোছাতে নেমে পড়েছে ৷ নতুন কোচের সন্ধানে সবুজ-মেরুনও ৷ সার্জিয়ো লোবেরার বদলে আন্তোনিয়ো লোপেজ হাবাসের প্রত্য়াবর্তন সম্ভাবনা জোরালো হয়েছে ৷ তাছাড়াও সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের নজরে পিটার ক্র্যাটকি এবং পঞ্জাব এফসি'র কোচ প্যানাগিয়োটিস ডিম্পেরিস রয়েছেন ৷
Sponsored

-
-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
