মেক্সিকোর দক্ষিণ উপকূলে জোরালো ভূমিকম্প (Earthquake in Mexico)। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়েছে ৭.৩।কম্পন অনুভূত হয়েছে এল সালভাদরেও। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে বলে খবর মিলেছে।
মেক্সিকোর বায়ুসেনা অ্যাডমিরাল রেমুন্ড মোরালেস সাংবাদিক সম্মেলন করে জানান, কম্পনের কোনও গুরুতর প্রভাব পড়েনি। সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে সমুদ্রতটে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।কম্পনের কেন্দ্রস্থল গুয়াতেমালা সীমান্তের কাছে মেক্সিকোর চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের প্রায় ১০ কিলোমিটার উত্তরে। আফটার শকের আশঙ্কা রয়েছে।
















