মাঠ নিয়ে ইস্টবেঙ্গলে ক্লাব বনাম ইনভেস্টর! বাগান সমর্থকদের জন্য সুখবর

আসন্ন আইএসএলে(ISL) শুরুর আগেই ইস্টবেঙ্গল(East Bngal) শিবিরে ক্লাব বনাম ইনভেস্টার দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এল। ভেন্যু নিয়ে একটা জটিলতা চলছিল লাল হলুদের অন্দরে এবার সেটাই চলে এল প্রকাশ্যে। এমনকি ভেন্যু ইস্যুতে ম্যাচ বয়কটের কথাও শোনা গেল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের মুখে।
Sponsored

এবারের আইএসএলে(ISL) কোথায় খেলবে ইস্টবেঙ্গল(East Bengal) নিজেদের হোম ম্যাচ? এই নিয়ে চলছিল জল্পনা। প্রাথমিকভাবে কিশোর ভারতী স্টেডিয়ামের নাম উঠে আসে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে আপত্তির কথা প্রকাশ্যে জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব।
বৃহস্পতিবার ক্লাব তাবুতে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছেন, "কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হলে তা সদস্য সমর্থকদের জন্য সুবিধার হবে না । সেখানে আসন সংখ্যা অত্যন্ত কম ,ফলে ইস্টবেঙ্গল ক্লাব ম্যাচের টিকিট সদস্য বা সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে বিজ্ঞাপনদাতা পর্যাপ্ত দিতে পারবে না। এই পরিস্থিতিতে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হলে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা কেউ ম্যাচে যাবেন না কারণ সদস্য সমর্থকরাই ক্লাবের প্রাণ। আমি আশা করছি ইনভেস্টাররা এই সমস্যার কথা বুঝবেন তারা যুবভারতীতেই হোম ম্যাচ করানোর সিদ্ধান্ত নেবেন।"
যদিও জানা গিয়েছে নিজেদের সব কটি হোম ম্যাচ যুবভারতীতে খেলবে না লাল হলুদ। কিছু ম্যাচ তারা খেলবে কিশোর ভারতীতে।
এর পাশাপাশি দেবব্রত সরকার বলেন, "ইমামি খুব কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর উদ্যাগে আমাদের পাশে দাঁড়িয়েছে তারা আমাদের বলে যতদিন বিকল্প ইনভেস্টর না আসবে ততদিন আমাদের পাশে থাকবে। "
এদিকে মোহনবাগান নিজেদের সব হোম ম্যাচ যুবভারতীতেই খেলবে। চলতি সপ্তাহের শেষ থেকেই সমর্থকরা বুক মাই শো থেকে অন লাইন টিকিট কাটতে পারবেন। অফ লাইন ও টিকিট বিক্রি হবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
