ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার ফল ৩-০। জোড়া গোল করে ম্যাচের নায়ক ইউসেফ, অপর গোলটি বিপিনের।
Sponsored

চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখতে গেলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না। শেষ পর্যন্ত ওডিশাকে হারিয়ে সমথর্কদের আশা জিইয়ে রাখল অস্কার ব্রঁজোর দল।
ওডিশার রক্ষণের দুর্বলতা আছে সেটা জানতেন অস্কার। ফলে শুরু থেকেই আক্রমণের ছন্দে দলকে খেলাতে শুরু করেন। মিগুয়েল এই ম্যাচে খেলতে পারেনি কার্ড সমস্যায়। এমনকি প্রথম একাদশে ছিলেন না ইউসেফ। কিন্তু গোল পেতে বেশি দেরি লাগেনি লাল হলুদের। পিভি বিষ্ণু, অ্যান্টন সয়বার্গরা আক্রমণ করতে থাকেন।
১১ মিনিটেই ম্যাচে লিড নিল ইস্টবেঙ্গল( East Bengal)। লেফট উইং থেকে পিভি বিষ্ণু লো ক্রস রাখেন বক্সে। সেই বল ধরে ফাঁকায় ফিনিশ করলেন বিপিন সিং।নিজের ১৫০তম ম্যাচে বিপিন সিংয়ের অনবদ্য গোল এরপর নন্দকুমার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। ৩৮ মিনিটে এডমুন্ডও মিস করলেন।প্রথম টাচে খারাপ হওয়ায় বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথম ৪৫ মিনিট পর ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদ।
দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেন পরিবর্ত হিসাবে নামা ইউসেফ।৬৮ মিনিটে । বক্সে ঢুকে জেরির নেওয়া শট বাঁচিয়ে দেন ওডিশার গোলকিপার অনুজ। ফিরতি বল পেয়ে ফাঁকায় গোল করলেন ইউসেফ। মরশুমে এটা আট নম্বর গোল তাঁর। ৮৩ মিনিটে ইউসেফের পা থেকে এল তাঁর দ্বিতীয় গোল।। সবমিলিয়ে গোয়ার মাটি থেকে তিন পয়েন্ট আর একরাশ আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইস্টবেঙ্গল।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
