Site Logo

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

EBBS Desk·
ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East Bengal) সামনে। আই লিগ আসেনি লাল হলুদ তাঁবুতে, আইএসএলে তলার দিকে শেষ করাই ছিল ইস্টবেঙ্গলের  এতদিনের ভাগ্য লিখন, অবশেষে সব কিছু বদলে দিতে পারে এই একটা ডার্বি।

Sponsored

Sranchi In Article

পয়েন্ট টেবলে এগিয়ে থেকে এবং সুবিধাজনক জায়গায় থেকেই ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। আজ ড্র করলেই  চ্যাম্পিয়নশিপ অনেকটা নিশ্চিত করে ফেলবে লাল হলুদ।  জিতলেই নিশ্চিত। যদিও অস্কার ব্রুজো বলছেন চাপ থাকবে তাদের উপরই।

 

ম্যাচের আগের দিন ফুটবলারদের বেশি পরিশ্রম করাননি অস্কার। এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। ম্যাচ ডে মাইনাস ওয়ানে কোন দলই বেশিক্ষণ অনুশীলন করে না। ফিটনেস ট্রেনিংয়ের সিচুয়েশন প্র্যাক্টিস চলল কিছুক্ষণ। তারপর ফুটবলাররা নিজেদের মধ্যে শুটিং প্র্যাক্টিস করলেন। আক্রমণভাগে অ্যান্টন সোবার্গকে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করলেন। তাহলে কী মোহনবাগানের বিরুদ্ধে ইউসেফের পরিবর্তে শুরু থেকে নামবেন সোবার্গ। সম্প্রতি ওডিশা ও মুম্বাই ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে তিনটি গোল করেছিলেন ইউসেফ। ‘সুপার সাব’ হয়ে ম্যাচের রং বদলে দেন তিনি।

অস্কার বলেন, আমরা শুধু ট্রফি নিয়ে ভাবছি। একই সঙ্গে আগামী বছর এএফসি খেলা, আগে লক্ষ্য ছিল সেরা ছয় এ শেষ করা এবার আমরা সেরা হওয়া নিয়ে ভাবছি।  মোহনবাগান ক্লাবের চাপ নেই ওরা খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আমরা জিততে।

 

চোট আঘাত কার্ড সমস্যা নিয়ে অস্কার বলেন,সৌভিক, মহেশ, সল খেলতে পারবে না। যারা খেলবে না তাদের বিকল্প ভাবতে হবে। ফ্রেস টিম নিয়ে নামব।এটা আমার কাছে স্পেশাল ম্যাচ।  আমি ইস্টবেঙ্গল ফ্যান দের ভালোবাসি,  আমি জানি সমর্থকদের যন্ত্রনা কতটা শেষ বার ২০১৮-১৯ সালে রানার্স হয়েছিল।  এবার আমরা ট্রফি জিততে চাই

 

আগামী মরশুমে দায়িত্বে থাকা নিয়ে সিদ্ধান্ত পুন বিবেচনা প্রসঙ্গে অস্কার বলেন, ইস্টবেঙ্গল একটা ভাবনা নিয়ে চলে ইমামির ভাবনা আলাদা আমার ভাবনা আলাদা তাই এটা নিয়ে কথা না বলা ভালো। আগামী কালের ম্যাচ নিয়ে আমি শুধু ভাবছি।

 

নক আউট মানসিকতা নিয়ে খেলতে নামতে হবে? এই নিয়ে তাঁর মত,এটা ঠিক , আমি দেড় বছর আগে দায়িত্ব নিয়েছিলাম। দের বছরে অনেক বদল হয়েছে ইস্ট।  আমাদের মানসিকতাতে বদল এসেছে।আমি এই ক্লাবকে খুব ভালোবাসী, ক্লাবের ভবিষ্যত খুব উজ্জ্বল।

ডার্বির দিনেই দায়িত্ব নিয়েছিলাল। সেই থেকে মোহনবাগান ক্লাবে  কোন  বদল হয়নি। তার চ্যাম্পিয়ন হয় জাতীয় দলের অনেক প্লেয়ার আছে।  আমাদের দলে একমাত্র বিপিন। আমাদের পারফরম্যান্স আমাদের শক্তি, আমরা কাল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। এটাই পার্থক্য।

ফুটবলার রশিদ বলেন, কোনও প্লেয়ারকে এই ম্যাচের মানসিকতা শান্ত থাকতে হয়।  বিশ্বের যে কোনো প্রান্তে যে ফুটবলার খেলুক না কেন তাকে শান্ত থাকতে হবে ।খেলাটা ১১ বনাম ১১ হবে শুধু মাঝ মাঝের হবে না। শুধু মাঝ মাঠের প্লেয়ারদের হবে না।   আমাদের লক্ষ্য এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলা।  আমরা শুধু আমাদের নিয়ে ভাবছি অন্য দলের ফর্ম নিয়ে ভাবছি না।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →