কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার (Katwa) গাঙ্গুলিডাঙা গ্রাম। লজিকাল ডিসক্রিপেন্সির (logical discrepancy) নামে এর আগে অমর্ত্য সেন থেকে দেব, এমনকি নব্বই বছরের ঊর্ধ্বের মানুষকেও হরয়ান করতে পিছপা হয়নি নির্বাচন কমিশন। তবে এবার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একই গ্রাম থেকে ১১০০ মানুষকে শুনানির (SIR hearing) জন্য ডেকে নজির গড়ল নির্বাচন কমিশন (Election Commission)।

Sponsored

Sranchi In Article

পূর্ব বর্ধমানের কাটোয়ার গাঙ্গুলিডাঙা গ্রামের জনসংখ্যা প্রায় ২০০০। গত কয়েকদিন ধরে তাঁদের কাছে এসআইআর শুনানির নোটিশ আসতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় গ্রামের ১১০০-র বেশি মানুষ এই শুনানির নোটিশ (SIR hearing notice) পেয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক (migrant labour)।

গ্রামবাসীরা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে ১১০০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের (minority) মানুষকে একসঙ্গে এসআইআর হেয়ারিংয়ে (SIR hearing) হাজিরার ডাক পাঠানো হয়েছে। বাসিন্দাদের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। হঠাৎ করে অল্প সময়ের নোটিসে (notice) কেরালা, চেন্নাইয়ের মতো জায়গা থেকে কাজ ছেড়ে শুনানিতে হাজির হওয়া তাঁদের পক্ষে কার্যত অসম্ভব। তাই শুনানির জন্য আরও কিছুদিন সময় বাড়ানোর দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা।

সোমবার সকালে রাজ্য সড়ক অবরোধ (road block) করে বিক্ষোভে বসেন গ্রামবাসীরা। তাঁরা অভিযোগ করেন, গ্রামে বহু অসুস্থ ও বয়স্ক মানুষের নামে শুনানির নোটিশ (notice) এসেছে। তাঁদের শুনানির জন্য ১০ কিমি দূরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দাবি জানান, গ্রামেই যেন তাঁদের শুনানির ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন : SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

তবে সবথেকে বড় প্রশ্ন তাঁরা তুলেছেন, পরিযায়ী শ্রমিকদের (migrant labour) নিয়ে। তাঁদের পক্ষে শুধুমাত্র শুনানির জন্য কাজ ছেড়ে আসা সম্ভব কীভাবে, প্রশ্ন তোলেন। তাঁরা দাবি করেন, ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হয়রান করা হচ্ছে এভাবে। শুনানিতে অংশ না নিলে তাঁদের নাম সহজেই বাদ দিতে পারবে নির্বাচন কমিশন। কাজেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়ার জন্যই এই নিয়ম, বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →