Site Logo

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

EBBS Desk·
FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে জার্মানির লেয়র সানে গোল দিলেও, ইকুয়েডরকে সমতায় ফেরান নিলসন অ্যাঙ্গুলো। তবে ইকুয়েডর জয়ের নায়ক গঞ্জালো। ৭৭ মিনিটে তাঁর গোলেই জয় পায় দল।

Sponsored

Sranchi In Article

গঞ্জালোর ফুটবল জীবনের যাত্রাপথ সহজ ছিল না। কয়েক বছর আগেও জড়ান বিতর্কে।   ২০২৩ সালে গঞ্জালো প্লাতা বড় এক বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে,  পুলিশের হাতে আটক হন। এই ঘটনার পর সমালোচনা হয় প্রবল তাঁকে নিয়ে। মনে করা হয়েছিল এই ভুলই হয়তো প্লাতার কেরিয়ার শেষ করে দেবে।বিতর্কের পর গঞ্জালো ধীরে ধীরে নিজের খেলায় মনোযোগ দেন। ক্লাব এবং জাতীয় দলের হয়ে তিনি আবারও নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান।  ফুটবলে শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। জার্মানির বিরুদ্ধে জয়ের নায়ক গঞ্জালো।

Sponsored

Merlin In Article

এদিকে ইকুয়েডর জুড়ে উতসবের মেজাজ। দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন  রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া । সোশ্যাল মিডিয়ায় নোবোয়া লেখেন, 'ফুটবলার এবং কোচকে ধন্যবাদ। সমালোচনা, অপমান ও কঠিন সময়ের মধ্যেও ওরা ঘুরে দাঁড়িয়ে গোটা দেশকে এই অসীম আনন্দ দিয়েছে। আগামিল ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।'

Sponsored

Shyam Sundar In Article

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল অস্ট্রেলিয়া। এর ফলে রানার্স হয়ে রাউন্ড অফ ৩২ এ উঠল অস্ট্রেলিয়া। এছাড়া সেরা তৃতীয় স্থানাধিকারী হিসেবে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা প্রবল প্যারাগুয়ের।

Sponsored

Camelia In Article

গ্রুপ পর্বের ম্যাচে সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রেকে থ্রিলার ম্যাচে হারাল তুরষ্ক। তুরষ্কের হয়ে গোল করেন আর্দা গুলার, বারিস ইলমাজ ও কান আইহান৷ আমেরিকার হয়ে গোল করেন অস্টন ট্রাস্টি ও সেবাস্টিয়ান বেরহল্টার।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →