Site Logo

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

EBBS Desk·
কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার তদন্তে (Coal Smuggling Investigation) এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে মনোরঞ্জনের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতে পৌঁছে যান ED আধিকারিকরা। আগামী ১৩ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে(ED Summon) ।

Sponsored

Sranchi In Article

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় যে প্রোটেকশন মানির লেনদেন হয়েছিল তার সঙ্গে যোগ রয়েছে মনোরঞ্জনের যোগ ছিল বলে অভিযোগ রয়েছে। গত মাসে তাঁর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। তখন তিনি বুদবুদ থানার ওসি ছিলেন। পরবর্তীতে তাকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। এদিন মনোরঞ্জন বাড়িতে রয়েছেন কিনা তা জানা যায়নি। পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করছেন ED আধিকারিকরা। আগামী শুক্রবার দুপুরে ১টার মধ্যে রাজ্য পুলিশের আধিকারিককে ED দফতরে হাজিরা দিতে হবে বলে নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →