সোনা-পাপ্পু মামলায় তল্লাশি ইডির! আটক বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর

ভোটের আগে বাংলাতে ফের অতি সক্রিয় ইডি(ED)! রবিবার ভোর থেকেই দফায় দফায় কলকাতার একাধিক জায়গাতে হানা দেয় ইডি। বালিগঞ্জের বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর (Sona Pappu Case) মামলাতে এই তল্লাশি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তল্লাশি চলছে বেহালার ৩৮/এ, জ্যোতিষ রায় রোডে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে। জয় কামদার 'সান এন্টারপ্রাইজ'-এর ম্যানেজিং ডিরেক্টর। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জয়কে। এছাড়াও, খোদ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের ফার্ন রোডের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সোনা পাপ্পুর সঙ্গে যুক্ত একাধিক প্রতারণা ও জালিয়াতির মামলার সূত্র থাকায় অভিযান চালানো হয়েছে বলে খবর। এর আগে একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। সেই প্রেক্ষিতেই রবিবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদে নামে ইডি। আরও পড়ুন: গুরুদ্বারের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই ভারতীয়ের!
Sponsored

অস্ত্র আইন-সহ একাধিক মামলায় পুলিশের খাতায় নাম রয়েছে বালিগঞ্জের সোনা পাপ্পুর। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে বালিগঞ্জে এক হিংসার ঘটনায় নতুন করে আলোচনায় উঠে আসেন সোনা পাপ্পু। কাঁকুলিয়া এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও সোনা পাপ্পুকে এখনও ধরতে পারেনি পুলিশ। এর আগেও এই সংক্রান্ত মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জয় কামদারের বাড়িতে হানা দিয়ে ১ কোটি ৪৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। এ ছাড়া, বেশ কিছু সোনাদানাও মেলে। এরপর সোনা পাপ্পু এবং জয়, দু’জনকেই একাধিক বার তলব করে কেন্দ্রীয় সংস্থা। তাঁরা কেউ হাজিরা দেননি। এরবার ফের হানা দিয়ে জয়কে আটক করেছে ইডি।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
