কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনামদেশগুরুত্বপূর্ণমহানগর

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার থেকেই শুরু হয়েছে এই তদন্ত প্রক্রিয়া। ইডির হানা নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) তরফে অভিযোগ দায়েরের পর সক্রিয় হয়েছে পুলিশ। তদন্তে নেমে সোমবার তাঁরা লাউডন স্ট্রিটে প্রতীক জৈন যে আবাসনে থাকেন সেখানে যান তদন্তকারীরা। ঘটনার দিন ইডির কোন কোন আধিকারিক তল্লাশিতে অংশ নিয়েছিলেন এবার তাঁদের শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের রেজিস্টার। সূত্রের খবর, আবাসনের রেজিস্টারে কোনও ইডি আধিকারিকের নাম নেই। জানা গিয়েছে ঘটনার দিন আবাসনের নিরাপত্তারক্ষীদের এক রকম ধাক্কা দিয়ে সরিয়ে প্রতীকের বাড়িতে ঢুকেছিলেন তদন্তকারীরা। এমনকী নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এর পাশাপাশি ঘটনাস্থলে ওইদিন আর কী কী হয়েছিল তার বিস্তারিত তথ্য পেতে প্রতীক জৈনের আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গেও কথা বলতে চান তদন্তকারীরা। আরও পড়ুন: নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

Sponsored

Sranchi In Article

এর আগে বৃহস্পতিবার সকালে আচমকাই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। খবর পেয়েই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের নির্বাচন সংক্রান্ত দলীয় নথি ও বৈদ্যুতিন নথি ছিল লাউডন স্ট্রিটের আবাসন অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর ফাইভে আইপ্যারকের দফতরে। সেগুলি চুরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শেক্সপিয়র সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রী। সেই মামলার তদন্তে এখন তৎপর কলকাতা পুলিশ। শনিবারই আবাসনের সিসিটিভি ফুটেজ, ডিভিআর, সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়। বয়ান রেকর্ড করা হয়েছে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →