“না জাগিলে ললনা/এ বিশ্ব জাগে না”
অন্নপূর্ণা যোজনায় টাকা বৃদ্ধি, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা থেকে শুরু করে নারী সুরক্ষায় 'জিরো টলারেন্স' নীতি- রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই নারী ক্ষমতায়নে জোর দিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর কাজে। কথা দিয়ে কথা রাখছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পয়লা জুলাই ’অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা করেন। একই সঙ্গে নিরাপত্তার জন্য চালু হচ্ছে ১১২ হেল্পলাইন। 
৯ মে শপথ হয়েছে। ১১ মে থেকে অফিস শুরু করেছেন। আরও ১০ দিন হলে দু-মাস পূর্ণ হবে। এরই মধ্যে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “মহিলাদের হাতে ক্ষমতা না দিলে সমাজ-দেশ অগ্রসর হতে পারে না।“ তাঁর কথায়, মহিলারা না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতাম না। আর সেই কারণেই শুধু অন্নপূর্ণা যোজনায় টাকাই নয়, সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলাদের সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। 
এদিন থেকেই প্রায় ১ কোটি ৩০ লক্ষ উপভোক্তা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করলেন। অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা যোগ্য। উপযুক্ত ও যোগ্য প্রাপকদের চিহ্নিত করে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

কর্মসংস্থান ও ক্ষমতায়নের পাশাপাশি নারী সুরক্ষাতেই জোর দিচ্ছেন শুভেন্দু। সেই কারণেই মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি হবে দুর্গা স্কোয়াড। দুর্গাপুজোর আগে চালু হবে ১১২ হেল্পলাইন (Help Line)। এর জন্য প্রতি থানায় একটি নির্দিষ্ট গাড়ি থাকবে। মুখ্যমন্ত্রী জানান, "বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে পুলিশকে অভিযোগ জানানোর ৬ মিনিটের মধ্যে পুলিশ স্পটে পৌঁছে যায়, কিন্তু দুভার্গ্যের বিষয় হল বাংলায় এই সময়টা ৩ ঘণ্টা। ১১২ চালু হলে এই সময়টা কমবে।" রাজ্যের প্রতিটি থানায় থাকবে মহিলা ডেস্ক (Desk)। দ্রুত থেকেই এই ডেস্ক চালু হবে। প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পরিচালিত থানা থাকবে।
এখনও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ শুরু ২ মাস পূর্ণ হয়নি। অথচ মহিলা ক্ষমতায়ন থেকে নিরাপত্তা- সহ দিকে দক্ষ প্রকাশকের মতো নজর রাখছেন শুভেন্দু।
















