Site Logo

শীর্ষ মাদকনেতার মৃত্যুতে অশান্ত মেক্সিকো! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

EBBS Desk·
শীর্ষ মাদকনেতার মৃত্যুতে অশান্ত মেক্সিকো! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

মাদক দুনিয়ার অন্যতম কুখ্যাত এল মাঞ্চোর (El Mancho) মৃত্যুতে উত্তপ্ত মেক্সিকো (Mexico)! রবিবার আমেরিকার (America) ও মেক্সিকোর যৌথ মাদকবিরোধী সামরিক অভিযানে মৃত্যু হয় তাঁর। এই খবর প্রকাশ্যে আসতেই মাঞ্চোর অনুরাগীরা দেশের নানা জায়গাতে বিক্ষোভ শুরু করেছে। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে, বাস, ট্রাক ও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মেক্সিকোতে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে মেক্সিকোর ভারতীয় দূতাবাস (Indian Embassy)।

Sponsored

Sranchi In Article

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে, মেক্সিকোর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওন রাজ্যে থাকা ভারতীয়দের বাড়তি সতর্ক থাকতে বলা হচ্ছে। ভারতীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার, ভিড় বা উত্তেজনাপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমের আপডেট নিয়মিত দেখার কথাও বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় এমার্জেন্সি নম্বর ৯১১-এ ফোন করতে বলা হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের অবস্থান নিয়মিত শেয়ার করার পরামর্শ দেওয়া হয়েছে। আরও পড়ুন: ট্রাম্পের আবাসনে ‘বন্দুক’ হাতে! সিক্রেট সার্ভিসের হাতে মৃত যুবক

Sponsored

Merlin In Article

এল মাঞ্চোর আসল নাম নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস (Nemesio Ruben Oseguera Cervantes)। তিনি কুখ্যাত অপরাধী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (Jalisco New Generation Cartel)-এর প্রধান ছিলেন। এই কার্টেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেক্সিকো থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশে মাদক পাচারের অভিযোগ রয়েছে। শুধু মাদক পাচার নয়, এছাড়াও খুন, চাঁদাবাজি ও মানব পাচারের মতো একাধিক গুরুতর মামলাও ছিল তাঁর বিরুদ্ধে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →