Site Logo

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

EBBS Desk·
সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও পুলিশ পর্যবেক্ষক (Police Obsevers) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনাকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা।

Sponsored

Sranchi In Article

কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতি-মুক্ত পরিবেশে সম্পন্ন করা। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর সংশ্লিষ্ট ধারার অধীনে এই নিয়োগ করা হয়েছে। পর্যবেক্ষকরা এই সময় কমিশনের সরাসরি তত্ত্বাবধানে কাজ করবেন। আরও পড়ুন: দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়! পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

গণনাকেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড-ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআইনেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →