Site Logo

বিজেপির পতাকা লাগাচ্ছেন সেক্টর অফিসার! ভিডিও তুলে প্রশ্ন কুণালের

EBBS Desk·
বিজেপির পতাকা লাগাচ্ছেন সেক্টর অফিসার! ভিডিও তুলে প্রশ্ন কুণালের
রাজ্যের আধিকারিক পদে অন্তত ৪৮৩ আধিকারিক বদল। যথেচ্ছভাবে বদল পুলিশে। আর তার জায়গায় পক্ষপাতদুষ্ট আধিকারিকদের জায়গা দেওয়া। শুক্রবারে কমিশনের সিইও দফতরে (CEO Office) এইসব উদাহরণ তুলে ধরে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ফের একবার একটি ভাইরাল ভিডিও-তে সেই অভিযোগ নিয়েই আরও একবার প্রশ্ন তুললেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পানিহাটিতে নির্বাচন কমিশনের (Election Commission) সেক্টর অফিসার (sector officer) নিযুক্ত হয়েছেন অতনু চক্রবর্তী। সম্প্রতি স্থানীয় এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপির একটি দলীয় কার্যালয়ে কয়েকজন বিজেপির পতাকা টানানোর আগে প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই উপস্থিত চারজনের মধ্যে একজন সেক্টর অফিসার অতনু চক্রবর্তী কি না, এমনই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এটাই প্রথম নয়। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে প্রতীক বহনের কাজে লাগিয়েছেন বিজেপির বিধায়ক (BJP MLA)। তৃণমূল প্রশ্ন তোলার পরে আবার জোর গলায় তিনি সাফাইও দিয়েছেন। তৃণমূলের তরফ থেকে কমিশনে অভিযোগ জানালেও কোনও ফল হয়নি। যেভাবে রাজ্যে নিযুক্ত একাধিক পর্যবেক্ষকের বিজেপি-যোগ স্পষ্ট করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস, তাতে কমিশন নিযুক্ত সেক্টর অফিসার পক্ষপাতদুষ্ট হবেন, তাতে আশ্চর্যের কিছু নেই। আরও পড়ুন : মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে কুণালের প্রশ্ন, এঁদের মধ্যে একজন কি নির্বাচন কমিশন নিযুক্ত পানিহাটির সেক্টর অফিসার (sector officer)? একটি সূত্র জানাচ্ছে। একটু খোঁজ নিয়ে রাখা ভালো। - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

23h ago

More from শিরোনাম

View All →