ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার ভোটারের নাম এই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে। নাম বাদ পড়ার পর কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সব রকম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
Sponsored

কমিশনের তরফে সম্প্রতি কয়েকদিন ধরে গড়ে ২ লক্ষ অ্যাডজুডিকেটেড (adjudicated) ভোটারের যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে। সোমবারের তালিকায় প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার মানুষ জায়গা পাবেন। যাঁদের নাম বাদ যাবে তাঁরা যেমন তালিকায় জায়গা পাবে তাদের, যাঁদের নাম থাকছে তাঁরা থাকছেনই তালিকায়। সব জেলার জেলা শাসকের দফতর, মহকুমা শাসকের দফতরে প্রথমে এই তালিকা প্রকাশ পাবে। পরে তালিকা প্রতি বুথে টাঙিয়ে দেওয়া হবে।
২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর অনৈতিকভাবে বহু মানুষ অ্যাডজুডিকেশনের তালিকায় চলে যাওয়ায় যেভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছিল, তেমন আশঙ্কা এবারেও উড়িয়ে দিচ্ছে না রাজ্য প্রশাসন। তবে সেই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের তৎপরতায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। এবার সেইসব অধিকারিকদের পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন যে অধিকারিকরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তাঁদের সোমবারের অ্যাডজুডিকেশন তালিকা (adjudication list) প্রকাশের পর সবরকম পরিস্থিতির মোকাবিলার দায়িত্ব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
আরও পড়ুন : সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের
এখন পর্যন্ত রাজ্যের ৮০ হাজার ৬৮১ বুথেরর মধ্যে প্রায় ৪০ হাজার বুথের অ্যাডজুডিকেশনের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। প্রাথমিকভাবে সেই সব বুথের তালিকাই প্রকাশিত হবে। পরবর্তী তালিকা শুক্রবার প্রকাশ হবে, এমনটাও কমিশন সূত্রে জানানো হয়েছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
