ক্ষুদিরাম বসুর তিরোধান দিবস উপলক্ষে কেশপুরে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) কপ্টারের। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক প্রধান দমদম থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কোলাঘাটের (Kolaghat) কাছে চপারের জরুরি অবতরণ করানো হয়। এরপরই কেশপুরের পারুলিয়ার অনুষ্ঠানের সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়াতেও প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন সকালে কেশপুরে প্রচন্ড ঝড়বৃষ্টির কারণে পারুলিয়ায় তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাড ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। দ্রুত কেশপুরে মুখ্যমন্ত্রীর চপারের জরুরি অবতরণ করানো হয়। যেহেতু দুটি জেলায় কর্মসূচি রয়েছে সেই কারণে দেরি না করে তৎক্ষণাৎ সড়কপথে সবার স্থলে পৌঁছানোর সিদ্ধান্ত নেন শুভেন্দু। আচমকা তৈরি হওয়া পরিস্থিতির কারণে মেদিনীপুর এবং বাঁকুড়া দুই জেলাতেই মুখ্যমন্ত্রীর কর্মসূচির সময় কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।