Site Logo

ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

EBBS Desk·
ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

মারা গিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেই। রবিবার রাতেও মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক দেশের ওপর হামলা চালিয়েছে ইরানও (Iran)। আক্রান্ত হয়েছে গুরুত্বপূর্ণ খরমুজ প্রণালী। ইরানের এই হামলার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এবার প্রয়োজনে ইরানের বিরোধিতার পথে যাওয়ার ঘোষণা ফ্রান্স (France), জার্মানি (Germany) এবং ইংল্যান্ডের (England)।

Sponsored

Sranchi In Article

খামেনেই (Ayatollay Ali Khamenei) ছাড়াও ইরানের ৪৮ জন শীর্ষ নেতা ও মন্ত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গোটা ইরানের এক হাজার লক্ষ্যে হানা দিয়েছে ইরানবিরোধী যৌথ অভিযান। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন ইরানের বর্তমান সরকার ভেঙে দেওয়ার। শীর্ষ নেতা হিসাবে তিনটি নামও তিনি পাঠিয়েছিলেন বলে দাবি করেন। এরপরই সুর কিছুটা নরম করেছিল ইরান। গোটা দেশে শোকের সময় শুরু হয়েছে।

Sponsored

Merlin In Article

রবিবার রাতে ওমানের মাধ্যমে আমেরিকার সঙ্গে শান্তি প্রস্তাবের বার্তা দিয়েছিল ইরান। কিন্তু সেই বার্তা ভেস্তে গিয়েছে। ইজরায়েল-আমেরিকার যৌথ হামলার মুখে পড়ে যে প্রতিরোধ ইরান গড়ে তুলেছিল তার ফলে আক্রান্ত হয়েছে মার্কিন সেনা, নৌবাহিনী। অন্তত তিনজন মার্কিন সৈনিকের (US Army) মৃত্যু এবং পাঁচজন আহত হওয়ার খবর জানিয়েছে হোয়াইট হাউস।

Sponsored

Shyam Sundar In Article

এরপরই সমস্ত শান্তি প্রস্তাব ভেস্তে দিয়ে পূর্ণ উদ্যমে হামলা জারি রাখার ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সব মৃত মার্কিন সেনার (US Army) প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছেন। ফলে রবিবার রাত থেকেই পাল্টা হামলার পথে গিয়েছে ইরান। জেরুজালেম শহরেও পড়েছে ইরানের মিসাইল। মৃত্যু হয়েছে ৬ জনের।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

ইরানের হামলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের একাধিক দেশ। সাইপ্রাসের ব্রিটিশ সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। একইভাবে ক্ষতিগ্রস্ত ফ্রান্স, জার্মানি। আর এরপরই পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকার পক্ষ নেওয়ার ঘোষণা ইউরোপের এই তিন দেশের। পশ্চিম এশিয়ার ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের সেনাঘাঁটিগুলি আমেরিকাকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, বৃহত্তর ক্ষতি করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে ইরান।

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →