Site Logo

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

EBBS Desk·
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর হৃদরোগে আক্রান্ত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি।

Sponsored

Sranchi In Article

বিগত এক বছরের বেশি সময় ধরেই অসুস্থ মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতেন না। সোমবার সন্ধ্যার পর থেকেই হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট বর্ষীয়ান এই ফুটবল প্রসাশকের।

চিকিৎসকরা জানিয়েছেন, এখনও জ্ঞান ফেরেনি টুটু বাবুর((Tutu Bose))। তাঁর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। হাসপাতালে যান এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেও। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটুবাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নিয়েছেন।

১৯৯১ সালে প্রথমবার মোহনবাগান সচিব হন টুটু বসু। কিংবদন্তি ধীরেন দে-র উত্তরসূরি হিসেবে এই পদে দায়িত্ব নেওয়ায় প্রত্যাশার চাপ ছিল অনেক। তবে দক্ষ হাতে সামলেছেন দায়িত্ব। ১৯৯৫ সালে ক্লাবের সভাপতি হন সেই পদে ছিলেন ২০১৮ সালে। ২০২৫ সালে মোহনবাগানের রত্ন সম্মান প্রদান করা হয় তাঁকে। প্রিয় টুটু দার আরোগ্য কামনায় সবুজ মেরুন সদস্য সমর্থকরা।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →