Site Logo

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

EBBS DESK·
বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন রাজ্য থেকে পুলিশ-প্রশাসনের শীর্ষে বসাচ্ছে তারা। আর বাংলার আধিকারিকদের ভিনরাজ্যে পাঠানো হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের এডিজি সিআইডি (ADG CID of West Bengal) তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (Commissioner of Police) সুপ্রতিম সরকারকে (Suprotim Sorkar) তামিলনাড়ুতে (Tamil Nadu) পুলিশ অবজারভার (Police Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Sponsored

Sranchi In Article

তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্র এবং তিরুনেলভিলি (Tirunelveli) জেলার নির্বাচনকালীন পরিস্থিতির ওপর তিনি বিশেষ নজর রাখবেন সুপ্রতিম (Suprotim Sorkar)। ভোটের আগে ও ভোট চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার উপর তিনি সরাসরি নজর রাখবেন। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তা কতটা সুনিশ্চিত এসব বিষয় খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি সম্ভাব্য উত্তেজনা বা অশান্তির আশঙ্কা থাকলে তা দ্রুত কমিশনের নজরে আনবেন। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে তাঁকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দ্রুত নতুন দায়িত্ব গ্রহণ করবেন সুপ্রতিম সরকার।

এই দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিল প্রাক্তন ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়কে (Former Deputy Commissioner Indira Mukherjee)। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব নিতে অসমর্থ হন। এরপরই নির্বাচন কমিশন সুপ্রতিম সরকারের নাম ঘোষণা করে।

ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে একের পর এক বদলির সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে বিভিন্ন জেলার পুলিশ আধিকারিক, এমনকি নন্দীগ্রাম (Nandigram) ও ভবানীপুর (Bhavanipur)-সহ একাধিক থানার ওসি। কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপে রাজ্যের শাসকদল আপত্তি জানিয়ে অভিযোগ তুলেছে, ভোটের আগে অপ্রয়োজনীয়ভাবে প্রশাসনে হস্তক্ষেপ করছে কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

23h ago

More from শিরোনাম

View All →