পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধের প্রতিশ্রুতি রাজ্য সভাপতির। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগণায় শিল্প স্থাপনের আশ্বাস দিয়ে ফলতার মানুষের বিশ্বাস জেতার বার্তা দিলেন। শনিবার বিজেপি প্রার্থী (BJP candidate) দেবাংশু পান্ডার প্রচার শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার প্রচারের ঝাঁঝ বাড়ালেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। উপনির্বাচন (Falta By-election) হলেও যে বিজেপি একচুলও জমি ছাড়তে নারাজ, তা স্পষ্ট করে দিলেন তিনি।
Sponsored

রাজ্যে শিল্পায়নের বার্তা দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার (Falta) প্রচার সভা থেকে দিলেন শমীক ভট্টাচার্য। পরিসংখ্যান তুলে তাঁর দাবি, আপনাদের এখানে ২২৮টি কারখানার মধ্যে আজ ৩১টি কারখানা জীবিত আছে। কর্মসংস্থান না হলে মুক্তির কোনও পথ নেই। শিল্পায়ন ছাড়া পশ্চিমবঙ্গের কোনও ভবিষ্যৎ নেই। ভারী শিল্প (heavy industry) চাই। বিনিয়োগ চাই। বিনিয়োগ করতে আপনাদেরও অংশগ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের বহু ছেলে যারা স্টার্টআপ (start-up) করেছেন পশ্চিমবঙ্গের বাইরে তাঁদের আবেদন করছি ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। বিনিয়োগ (investment) করুন দক্ষিণ চব্বিশ পরগণায়।
শুধুমাত্র ফলতা নয়, গোটা দক্ষিণ চব্বিশ পরগণাতেই যে বিজেপি উন্নয়নের নিরিখে লড়াই চালাচ্ছে, তা তুলে ধরে বিজেপি রাজ্য সভাপতির প্রতিশ্রুতি, দক্ষিণ চব্বিশ পরগণায় শিল্প চাই। ছয়মাস অপেক্ষা করুন। বন্ধ কারখানার সমস্ত তালা আমি খুলে দেব এই গ্যারান্টি আমি দিতে পারি না। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগণার মানুষ নতুন শিল্প (industry) দেখবে। আপনাদের এখানের ছেলেরা কাজ পাবে। আপনাদের একমাত্র পরিচয় আপনারা পরিযায়ী শ্রমিকের (migrant labour) জেলা - হয়ে গেছেন। আপনাদের সেই পরিচয় মুছে দেবে বিজেপি।
আরও পড়ুন : পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে
অন্যদিকে, এলাকায় শান্তি প্রতিষ্ঠা নিয়েও বার্তা দেন শমীক। তিনি জানান, কেউ বিচারের বাইরে থাকবে না। আমাদের রাজনীতি ঘৃণার, সংঘর্ষের, প্রতিহিংসার রাজনীতি নয়। আমাদের রাজনীতি সর্বস্পর্শী, সর্বব্যাপী রাজনীতি। মানুষের ছোট কথা, ছোট ব্যথাগুলোকে বিধানসভার চার দেওয়ালের মধ্যে পৌঁছে দেওয়ার রাজনীতি। সেই জন্যই আপনারা দেবাংশু পান্ডাকে ভোট দেবেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago
