Site Logo

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

EBBS Desk·
টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল বিড খোলার প্রক্রিয়া শুরু করে। সন্ধ্যার সময় চূড়ান্ত হয়ে গেল আসন্ন আইএসএল(ISL)-এর সম্প্রচার সত্ত্ব পেল ফ্যানকোড।

Sponsored

Sranchi In Article

এই টেন্ডারে আগ্রহ দেখিয়েছিল একাধিক সম্প্রচার সংস্থা।এআইএফএফ-এর টেন্ডারে ৭টি বিড জমা পড়ে। একমাত্র ফ্যানকোড টিভি, ডিজিটাল ও প্রোডাকশনের (প্যাকেজ এ, বি, ডি) জন্য আবেদন করে। বাকিরা মূলত ডিজিটাল স্ট্রিমিংয়েই আগ্রহী ছিল।

আইএসএলের সম্প্রচারের জন্য একাধিক সংস্থা আগ্রহী ছিল। যার মধ্যে ছিল এবিপি ডিজিটাল বা ইউরো স্পোর্টসের মতো সংস্থা। আর বিগত কয়েক বছর ধরে যারা আইএসএল দেখিয়ে আসছে, সেই জিও হটস্টারও এই দৌড়ে ছিল।

ফ্যান কোড মূলত একটা অ্যাপ, ফলে সেখানে আইএসএলের লাইভ স্ট্রিটিং হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, টিভিতে ম্যাচ দেখাবে কারা?  আইএসএল সম্প্রচার করবে সোনি স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে করবে ফ্যান কোড। ফলে লিগের টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস।

তবে প্রোকাডশন নিজে ফ্যানকোড করবে না। কেপিএস স্টুডিও এই কাজটি করবে।  ম্যাচ সম্প্রচারের কোনও প্ল্যাটফর্ম নেই এই সংস্থার। এরা শুধুই ম্যাচের প্রোডাকশন করে।

গত ১০ বছর সম্প্রচার বাবদ প্রতি মরশুমে ২৭৫ কোটি টাকা করে পেয়েছিল এআইএফএফ। অর্থাৎ ম্যাচ পিছু ১.৬৮ কোটি। এ বার তা নেমে এসেছে মাত্র ৯.৫ লক্ষে। অর্থাৎ প্রতি ম্যাচে ক্ষতি ১.৫৯ কোটি টাকা। ফলে ব্যাপক লোকশানের মুখে পড়তে হল ফেডারেশন। কল্যাণ চৌবের আমলে শুধু তো পিছিয়ে ভারতীয় ফুটবল, ফলে এটা হাওয়াই যেন স্বাভাবিক ছিল।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →