Site Logo

নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

EBBS Desk·
নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

নরেন্দ্র মোদি স্টেডিয়মে ফিরল স্বপ্নভঙ্গের স্মৃতি। ২০২৩ সালের নভেম্বরে এই স্টেডিয়ামেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত।এবার টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারে চাপে পড়ল টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, বিতর্ক আরও আছে এই স্টেডিয়ামে, তবে চর্চার কেন্দ্রবিন্দুতে হার্দিক পাণ্ডিয়ার প্রেমিকা মাহিকা শর্মা(Mahika Sharma)।

Sponsored

Sranchi In Article

ম্যাচের ১৫ ওভারের প্রথম বলে হার্দিক আউট হন। ধৈর্য্য ধরে খেললেও শেষ পর্যন্ত বড় রান করার আগেই কেশব মহারাজের গুড লেংথের বলে আউট হলেন। ত্রিস্তান স্টাবস সহজেই হার্দিকের ক্যাচ তালুবন্দি করেন। ১৮ রান করে হার্দিক ফেরার পর একই ওভারে আউট হন রিঙ্কু সিং ও অর্শদীপ সিং।তারপরই দেখা যায় গ্যালারিতে হাততালি দিচ্ছেন মাহিকা। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, হার্দিকের বর্তমান বান্ধবী কি আদৌ ক্রিকেট বোঝেন? নাহলে ভারতের বিপদের সময় কেন হাততালি দিচ্ছেন? সব মিলিয়ে চরম ট্রোলিংয়ের মুখে মাহিকা(Mahika Sharma)।

সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে এমনিতেই কষ্টে ক্রিকেটভক্তরা। তার উপর সোশাল মিডিয়ায় মাহিকার ‘কাণ্ড’ দেখে যথেষ্ট ক্ষুব্ধ নেটিজেনরা। এক নেটিজেন লেখেন, ‘মাহিকা ক্রিকেট বোঝেন না। আগেও হার্দিক আউট হওয়ার সময়ে মাহিকা হাততালি দিয়েছিল।’

অন্য একজন লেখেন, ‘পাণ্ডিয়ার আগেই মাহিকাকে শিখিয়ে রাখা উচিত ছিল টিম ইন্ডিয়ার কেউ আউট হলে হাততালি না দিতে।’

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →