কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্য

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২২ জানুয়ারি থেকে সরস্বতীপুজোর ছুটি স্কুলে। শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি রয়েছে। সেই কারণে ছুটি পড়ার আগেই মেধাতালিকা প্রকাশ করতে চায় কমিশন। জানুয়ারির শেষ থেকেই কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।

Sponsored

Sranchi In Article

৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের (Eleven Twelve) মেধাতালিকা প্রকাশ করা হবে বলে আগে সুপ্রিম কোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নেওয়া হয়েছে। একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। তাঁদের দাবি ছিল, এই জাতিগত বিভাগ লিখলে বিষয়ভিত্তিক কাট অফ নম্বরে তাঁদের নাম উঠবে ও তাঁরা ইন্টারভিউয-এ তথ্য যাচাইয়ে সুযোগ পাবেন। তাঁদের এই আবেদন মঞ্জুর করে হাই কোর্ট। সেই আবেদনের ভিত্তিতে ১৫৪ জন চাকরিপ্রার্থী তথ্য যাচাইয়ের সুযোগ পেয়েছিলেন। এর জেরে চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময়সীমা পিছিয়ে যায়।

একাদশ-দ্বাদশ শিক্ষক (Teacher) নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়। মোট শূন্যপদ ১২৪৪৫টি। কমিশন সূত্রে খবর, ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর হবে কাউন্সেলিং। চাকরিপ্রার্থীরা পছন্দের ভিত্তিতে স্কুল বেছে নিতে পারবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদই স্কুলে স্কুলে নতুন শিক্ষক শিক্ষিকারা যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
আরও খবরনথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →