Site Logo

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

EBBS DESK·
মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing Complex) ভবনে অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হয়েছে তিনজনের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃতদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সী এক যুবক এবং দুই মহিলা। আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

Sponsored

Sranchi In Article

গ্রাউন্ড ফ্লোর সহ মোট ছয়তলা বিশিষ্ট ভবনটির পার্কিং এলাকায় আগুন (Fire) লাগে রাত দুটো নাগাদ। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় বহু বাসিন্দা আটকে পড়েন। আগুন দ্রুত পার্কিংয়ে থাকা সাতটি গাড়িতে ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হয়।

বহুতলের বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগের অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →