মঙ্গলের মেঘলা সকালে আচমকাই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (NSCBI Airport) কন্ট্রোলরুমে আগুন! টুনি লাইট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক খবর। তৃতীয় তলে আগুন লাগায় ওই একই বিল্ডিংয়ের আট তলা থেকে বিমান চলাচল কন্ট্রোল করা হচ্ছে।

জানা গিয়েছে স্বাধীনতা দিবসের জন্য আলো দিয়ে সাজানো হয়েছিল ওই বিল্ডিং। শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। এদিন ভোরের দিকে বিল্ডিংয়ের বাইরের দেওয়ালে একটি পাখির বাসায় প্রথম আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই এয়ারপোর্ট অথরিটির নিজস্ব ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। মোট ৩ ইঞ্জিনের তৎপরতায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে সূত্রের খবর। যদিও বিমান চলাচলে কোথাও কোনও সমস্যা হয়নি।