শর্ট সার্কিট নয়! কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনে অগ্নিকাণ্ড পরিকল্পিত!

শর্ট সার্কিট নয়, আগুন লাগানো হয়েছে কামরায়, প্রাথমিকভাবে তদন্তকারীরা এমনটাই মনে করছেন। কাটোয়া স্টেশনে (Katwa Station) ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা যে একেবারেই দুর্ঘটনা নয় সেটা সন্দেহ করেছিলেন রেলের আধিকারিকরা। তদন্তে এবার ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছয়। পুড়ে যাওয়া কামরা থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিন চার সদ্যসের ওই ফরেনসিক দল ও রেলের আধিকারিকরা স্টেশন চত্বর ঘোরেন, খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ (CCTV footage)। এরপরেই জানা যায়, প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, শর্ট সার্কিট নয়, ইচ্ছাকৃতভাবেই আগুন লাগানো হয়েছিল ট্রেনের (Katwa-Azimganj Train) কামরার ভিতরে। এরপরেই নাশকতার ছক কষার বিষয়টি আরও জোরালো হচ্ছে।
আরও খবর: খুদে ‘লাইফ সেভার’-কে কুর্নিশ জানাল দেশ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় আলিনকে
Sponsored

প্রসঙ্গত, রবিবার ভোরবেলা কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে (Katwa-Azimganj Train) স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লেগে যায়। দমকল কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় ওই কামরা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ছিল শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছিল। যদিও রেলের (Rail) তরফে সেই বক্তব্যকে মান্যতা দেওয়া হয়নি। রেলের তরফে তখনই বলা হয়েছিল শর্ট সার্কিটের সম্ভাবনা কম, পরিকল্পনা করে ওই আগুন লাগানো হয়েছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তেমনই গতিবিধি নজরে এসেছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
