তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। তাঁকে দেখলে এলাকাবাসীর ক্ষোভ বাড়তে পারে, সেই কারণে মাত্র ৩০০ মিটার আগে বলতে গেলে গলির মুখ থেকেই ফিরহাদকে ফেরত পাঠালো কলকাতা পুলিশ (Kolkata Police)।
Sponsored

বুধবার দুপুরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই নবান্ন থেকে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন কলকাতার বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। কিন্তু সেখানে গিয়ে পা রাখতে পারলেন না ফিরহাদ (Firhad Hakim)। কারণ পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই সময়ে তাঁর দুর্ঘটনাস্থলে যাওয়া সমীচীন হবে না। প্রাক্তন মেয়রের সম্মান বাঁচাতেই এই অনুরোধ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশি বাধার মুখে বাধ্য হয়েই ফিরহাদকে ফিরে আসতে হয়।
Sponsored

তারাতলার এই গোডাউন বিপর্যয়ে কাঠামোগত দুর্বলতা এবং পুরসভার নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠছে। সেই দায় পড়ছে গত তৃণমূল চালিত কলকাতা পুরবোর্ডের উপর। সেক্ষেত্রে তীব্র গণরোষের মুখে পড়তে পারেন প্রাক্তন মেয়র ফিরহাদ, সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
