শুক্রবার সকালে নেপালে ফের হড়পা বানের (Flash Flood) হাই অ্যালার্ট! নতুন করে জল ঢুকছে রসুয়া জেলায়। সকাল সাড়ে দশটার কিছু সময় পরে চিনে ভূমিকম্প (রিখটার স্কেলে তীব্রতা ৫.১) হওয়ায়, ঘণ্টাখানেকের মধ্যে হড়পা বানের সতর্কতা জারি করা হয় চিতওয়ান, ধাদিঙ এলাকায়। দ্রুত সমতল খালি করার মাঝেই আচমকা হ্রদ ভাঙলো নেপালে! ফের বড় বিপর্যয়ের আশঙ্কা।
জলরোষে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪০০ ছাড়িয়ে গিয়েছে, এই অবস্থায় শুক্রবার সকালে নতুন করে বানের অ্যালার্ট আসতে বন্ধ করা হলে উদ্ধার কাজ। ধাদিঙ জেলা জুড়ে শেষ সম্বল নিয়ে বাঁচার চেষ্টা স্থানীয়দের। সকাল সাড়ে ১১ টা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, ফের রসুয়া জেলায় হড়পা বানের জল ঢুকতে শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে আগামী এক থেকে দেড় ঘণ্টার মধ্যে বড় বিপর্যয় নেমে আসতে পারে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নীচু এলাকা থেকে সাধারণ মানুষ, গবাদি পশু, গাড়ি সব সরিয়ে নেওয়া হচ্ছে।
















