প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় নতুন অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার হলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় (Sanjib Mukherjee)। পানীহাটির অম্বিকা মুখার্জী রোডের তাঁর বাড়ি থেকে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। নির্মলের সঙ্গেই শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।
অভয়ার মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী নতুন অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়ার পরই বৃহস্পতিবার সকালে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। ঐদিনই সঞ্জীবের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ যদিও তিনি কর্মসূত্রের বাইরে গিয়েছেন বলে দাবি করা হয়েছিল। যদিও নিজের বাড়ি থেকেই গ্রেফতার হতে হয়েছে প্রাক্তন কাউন্সিলরকে।
















